লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com এ

Tuesday, January 25, 2022

শুভ্রনীল চক্রবর্তী

শুভ্রনীল চক্রবর্তীর কবিতা

রূপক

১

নষ্ট সময় বেয়ে ধার করে আনা কিছু জটিলতা

      পাশাপাশি সজ্জিত দেহ বরাবর

          কয়েক ক্রোশ-এর ফারাক

 

২

মৃতদেহ ছুঁয়ে থাকে আত্মার নারী

   দাহ হওয়ার আগ অব্দি

 

৩

এক সবুজ রোদবেলায় আত্ম বিচ্ছিন্ন জোনাকী

      হারিয়ে যায় শবেদের তেজে

 

৪

গাছের শিকড় মাটি ফুঁড়ে উঠে আসে

       খেলনা যোনির তো কোনো ব্যাথা লাগে না

 

৫

পাশাপাশি রূপকের শোরগোলে হারিয়ে যায় সত্য

                       ―বিগত পূর্ণিমার মন খারাপে

2 comments: